জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তারকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য তাঁকে এ পদে দায়িত্ব দেওয়া হয়।
গত মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে ড. আবদুছ ছাত্তারকে তাঁর যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী এ পদের সঙ্গে সংশ্লিষ্ট সকল সুবিধাদি ভোগ করবেন।
আদেশে আরও জানানো হয়, ড. আবদুছ ছাত্তারকে তাঁর যোগদানপত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে শিক্ষা শাখায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









