বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের অভিযানে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাট থেকে উদ্ধার করা ৭৭ বস্তা জীবিত ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৪জুলাই) বিকেলে বনবিভাগ মুন্সিগঞ্জ টহল ফাঁড়িতে জব্দ রাখা ঝিনুকগুলো অবমুক্ত করে বনবিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন মামলা পরিচালক ফরেস্টার জিয়াউর রহমান, বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সজলদ্বীপ, মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ, উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম, সুন্দরবন প্রেস ক্লাবের সম্পাদক জি এম মাছুম বিল্লাহ, বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।
জিয়াউর রহমান বলেন, ‘‘বন আদালতের আদেশক্রমে বনবিভাগের জব্দকৃত ঝিনুকগুলি সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে। ঝিনুক নদীর বাস্ততন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো পানির গুণগত মান রক্ষা এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবৈধভাবে ঝিনুক সংগ্রহ ও পাচাররোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’’
বুড়িগোয়লিনী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা সজল দ্বীপ বলেন, ‘‘সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে।’’
একই সঙ্গে স্থানীয় জনগণকে বনজ সম্পদ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









