মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের ২০২৬-২৭ সালের বাছাইপর্বের ফাইনালে কুলাউড়া সদর ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার জালালাবাদ উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে উপস্থিত অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী আমজদ উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাঙ্ক শেখর গোস্বামী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী, মতছিন আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান, ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব মিয়া, জালালাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সচিব তুষার কান্তি দেব, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিজয়ী দলের পক্ষে আলী আমজদ উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাঙ্ক শেখর গোস্বামী এবং ইউনিয়ন পরিষদের সচিব তুষার কান্তি দেব বলেন, নতুন কোড়ি স্পোর্টসের ফাইনালে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের জয় তাদের আনন্দিত করেছে। সবার সহযোগিতা ও অনুপ্রেরণায় এ বিজয় সম্ভব হয়েছে। তারা খেলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








