চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘রহনপুর কুরআনের আলো’ সংগঠনের আয়োজনে দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রহনপুর উত্তর ঈদগাহ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৮ টি ইউনিয়ন ও রহনপুর পৌরসভার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা তিনটি গ্রুপে প্রতিযোগিতা করে।
দিনের শুরুতে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। দুপুরের পর বাছাইকৃত প্রতিযোগিতাদের নিয়ে দ্বিতীয়পর্ব অনুষ্ঠিত হয়। রাতে চুড়ান্ত পর্বে তিনটি গ্রুপের ৯ জন বিজয়ীসহ ৪র্থ থেকে ৭ম প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ-২আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দিবেন রহনপুর কুরআনের আলো সংগঠনের সভাপতি দন্তচিকিৎসক রবিউল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের সম্পাদক নেছ মোহাম্মদ মন্টু বলেন, ‘‘প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়। যাতে শিক্ষার্থীরা কোরআন শিক্ষায় আগ্রহী হয়ে উঠেন।’’
বিচারকের দায়িত্বে ছিলেন সাপাহার হাপানিয়া কেএম ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক হাফেজ হাফিজুর রহমান, সাপাহার উম্মুল মুমীনিন আয়েশা (রা.) মহিলা মাদরাসার হাফেজ সেলিম রেজা মুহাদ্দিস ও একই উপজেলার দিঘিরহাট বাজার তালিমুল কুরআন হিফজ মাদ্রাসার শিক্ষক হাফেজ রুহুল আমিন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








