‘শিক্ষকের মর্যাদার জয় হোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সনজয় কুমার তালুকদারকে সভাপতি, মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. ফয়ছল আহমেদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ১৫১ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার এফআইভিডিবি প্রশিক্ষণ কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সনজয় কুমার তালুকদারের সভাপতিত্বে ও পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন ও জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সফিকুন জাহান ছোটনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল।
সভায় অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য মো. আনছার উদ্দিন, জেলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান হাজী মো. জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. সুফি মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতিলাল গুপ্ত, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ, সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মো. সাজাউর রহমান ও সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিমল দাস।
বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণসহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম ও সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি মনোহর আলী, উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহানুর মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহকারী শিক্ষিকা শবনম মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন, ডুংরিয়ার প্রধান শিক্ষক নিখিল রঞ্জন মজুমদার, ডিকেসিআরের প্রধান শিক্ষক সামছুল ইসলাম, সহকারী শিক্ষক শেফালী আক্তার, নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, বীরেন্দ্র কুমার দাস, কিনটন তালুকদার, ইতালী প্রবাসী নাজিম উদ্দিন ও সমাজকর্মী আবু তালেব প্রমূখ।
আলোচনার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মামুনুর রশীদ ও গীতা পাঠ করেন বীরেন্দ্র কুমার দাস।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিমুলবাক ইউপি সদস্য মাহবুবুর রহমান তালুকদার, পিএফজি এম্বাসেডর সিরাজ মিয়া, পিঠাপই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. সালমা আক্তার, সহকারী শিক্ষিকা জাহেরা সুলতানা, সহকারী শিক্ষিকা মোছা. মেহজাবীন ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের লোকজন প্রমূখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








