জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ও বৈশ্বিক উষ্ণতা রোধের দাবিতে পাবনার চাটমোহরে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পৌর সদরের জিরো পয়েন্টে এ কর্মসূচির শুরুতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ড. মুক্তি মাহমুদ, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, ‘চলনবিল রক্ষায় আমরা’র সদস্যসচিব জাহাঙ্গীর আলম মধু ও ‘চিকনাই রক্ষায় আমরা’র সদস্যসচিব মো. খলিলুর রহমানসহ অন্যরা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাইকেল র্যালি বের করেন। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








