নাটোরের সিংড়ায় তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, প্রদর্শনী ও নানা আয়োজনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে খেলাধুলা, প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, মাওলানা আতিকুর রহমান সাদী, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মুফতি জাকারিয়া মাসউদ, পুন্ডুরী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রাশিদ আরিফ, হাফেজ মো. নাসিম পারভেজ, মাওলানা হেলাল উদ্দিন ও শিক্ষক মাওলানা আ. রাকিব প্রমুখ।
অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








