চুয়াডাঙ্গার জীবননগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইসাবুল হক মিল্টনকে গ্রেপটার করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক ইসাবুল হক মিল্টন একই গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক মোল্লার ছেলে ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি শেখ সোলায়মান জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইসাবুল হক মিল্টনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









