বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক সোমবার (৩০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‍্যাব সূত্রে জানা গেছে, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সিপিসি-১-এর একটি দল ক্যাম্প-৮ ইস্টের বি/৬৬ ব্লকে অভিযান পরিচালনা করে। তল্লাশি চলাকালীন রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন ‘এআরএ’ গ্রুপের সদস্য মোহাম্মদ জুবায়েরের শেল্টার পরীক্ষা করা হয়।

তল্লাশি শেষে শেল্টার থেকে উদ্ধার করা হয়:
একটি পিস্তল ও ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পাইপগান ও ২ রাউন্ড পাইপগানের গুলি, ৫–৭ জোড়া এআরএ গ্রুপের সামরিক ইউনিফর্ম, কয়েকটি হেলমেট ও হ্যান্ড গ্লাভস।

অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। র‍্যাব জানিয়েছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.