রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আবুল হায়াতের ‘সখিনা’ মৌসুমী মৌ

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

আবুল হায়াতের ‘সখিনা’ মৌসুমী মৌ

আবুল হায়াত ও মৌসুমী মৌ

অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াত নির্মাণ করেছেন ‘সখিনা’ শিরোনামের একটি নাটক। এর চিত্রনাট্য ও নির্দেশনা দিয়েছেন তিনি। দুদিন আগেই ঢাকার বাইরে নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে বলে জানান আবুল হায়াত। নাটকটির গল্প রাবেয়া খাতুনের। 

নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ এবং তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। আবুল হায়াত জানান, আগামী ঈদে নাটকটি চ্যানেল আই’তে প্রচার হবে। 

নাটকটির গল্প ও মৌসুমী মৌ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘সখিনা গ্রামের সাধারণ এক মেয়ে। গ্রামের সবাই তাকে অপয়া বলেই জানে। যে কারণে তার বিয়ে হতো না। তারপর সখিনার বাবা এক গরীব ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে অনেক টাকা দিয়ে সখিনার স্বামীকে বিদেশে পাঠায়। কিন্তু এরপরও সখিনার ভাগ্যে সুখ আসলো না। এগিয়ে যায় গল্প। নাটকে সখিনা চরিত্রে মৌসুমী মৌ চমৎকার অভিনয় করেছে। মৌ লেখাপড়া জানা মেয়ে, উপস্থাপনায় যেমন ভালো, অভিনয়েও বেশ ভালো। এর আগেও সে আমার দুটো নাটকে অভিনয় করেছে। সখিনা চরিত্রটি বেশ ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আমি নির্মাতা হিসেবে সন্তুষ্ট।’ 

মৌসুমী মৌ বলেন, ‘সালাম কমাণ্ডার, সত্যপুরের চিঠি। কাজটি করে আমি খুবই আনন্দ পেয়েছি। আমি একটি কথা বলতে চাই, গ্রামীন বা শহুরে দুই শ্রেণীর নারীদের একটা সাদৃশ্য থাকে। তাদের জীবনের যে গতিপথ, জীবনবোধ, তাদের যে দুঃখ, কষ্ট এই ব্যাপারগুলোতে এক ধরনের সাদৃশ্য থাকে। সখিনা গ্রামের সুন্দরী সাধারণ মেয়ে, তার জীবনের এই ব্যাপারগুলো দেখা যায়। ব্যক্তি জীবনে সখিনার জীবন শহুরে বা গ্রামের অনেকের সঙ্গে মিলে যাবে। মূলকথা একজন নারী যাই হোক না কেন, সংসার বা পরিবারের সঙ্গে থাকার যে লোভ বা আকাঙ্খা তা অনেকের ক্ষেত্রেই হয়ে উঠে না। সখিনা চরিত্রটিকে ভীষণ উপলদ্ধি করেছি বলেই আমি মন দিয়ে অভিনয় করতে পেরেছি, কান্নার দৃশ্যে অভিনয় করতে গিয়ে গ্লিসারিন ব্যবহার করতে হয়নি। আমি ধন্য যে শ্রদ্ধেয় হায়াত আঙ্কলের নির্দেশনায় কাজ করতে পারছি।’ 

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.