শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা ইরানে হামলায় অংশ নিচ্ছে: যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম

আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা ইরানে হামলায় অংশ নিচ্ছে: যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০ অত্যাধুনিক যুদ্ধবিমানের এক বিশাল বহর, বিমানবাহী দুটি রণতরী ও কয়েকটি বোমারু বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে।

মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই তথ্য জানিয়েছেন।

ব্র্যাড কুপার বলেন, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। ইরানে হামলাকে ‘কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি’ বলেও উল্লেখ করেন তিনি।

এই মার্কিন কর্মকর্তা বলেন, ‘সহজভাবে বলতে গেলে, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি; যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকেও শেষ করে দিচ্ছি। এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও রয়েছে।’

ব্র্যাড কুপার ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করার দাবিও করে বলেন, ‘যুক্তরাষ্ট্র সমুদ্রতল থেকে আকাশপথ এবং সাইবারস্পেস পর্যন্ত ইরানের ওপর নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।’

সূত্র: নিউইয়র্ক টাইমস

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.