ইরানের আকাশসীমায় ইসরাইলের বিমানবাহিনীর একটি অভিযান চলাকালে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। তবে এ ঘটনার সময় জানানো হয়নি।
শনিবার (২১ মার্চ) বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইল এই বিষয়টি জানিয়েছে।
দেশটি জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমাদের ‘ক্রু সদস্যরা নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। বিমানে কোনো ক্ষতি হয়নি এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ হয়েছে।’
এদিকে তেহরান দাবি করে জানিয়েছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে জ্বালানি ট্যাংক এবং জ্বালানি পরিবহনকারী একটি উড়োজাহাজে (রিফুয়েলিং জেট) তারা ড্রোন হামলা চালিয়েছে। এতে করে ইসরাইলের সামরিক বিমানের উড্ডয়ন ও জ্বালানি সরবরাহ গুরুতরভাবে ব্যাহত হয়েছে।
দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এই হামলায় ইসরাইলের বেশ কিছু সেনা সদস্যকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।... ইরানের ওপর থেকে হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা পূর্ণ শক্তি নিয়ে চলবে।
তেল আবিবের কয়েক কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরাইলি সামরিক বাহিনীর বিশেষ ইউনিট এবং যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যবস্থা রয়েছে।
সূত্র: আল-জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









