কুয়েতের একটি সেনা শিবিরে ইরান হামলা চালালে দশ জন সামরিক সদস্য আহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আহত ব্যক্তিরা চিকিৎসাসেবা নিচ্ছেন। সেনা শিবিরেরও ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান গত ২৪ ঘণ্টায় কুয়েত লক্ষ্য করে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন ছুঁড়েছে।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









