মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মার্কিন বাহিনীর হুমকি

অবরুদ্ধ এলাকায় জাহাজ ঢুকলে আটক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম

অবরুদ্ধ এলাকায় জাহাজ ঢুকলে আটক

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)–এর লোগো

ওমান উপসাগর এবং হরমুজ প্রণালির পূর্বে আরব সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানের ওপর অবরোধ আরোপের হঁশিয়ারি দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সোমবার (১৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নাবিকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এই হুমকি দিয়েছে।

সেন্টকমের বার্তায় বলা হয়েছে, ‘অনুমতি ছাড়া কোনো জাহাজ অবরোধের আওতায় থাকা এলাকায় প্রবেশ করলে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে তা পথিমধ্যে আটক, পথ পরিবর্তন কিংবা জব্দ করা হতে পারে। সংশ্লিষ্ট জাহাজটি কোন দেশের পতাকাবাহী, সেটি এখানে বিবেচনা করা হবে না।’
এতে আরও বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে ইরান বাদে অন্য কোনো দেশে যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজগুলোর চলাচলে কোনো বাধা দেবে না মার্কিন বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ থেকে ইরানের সব বন্দর ও হরমুজ প্রণালি অবরোধ করার সময় ঘনিয়ে আসছে। ওয়াশিংটনের স্থানীয় সময় আজ সকাল ১০ টায় (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) মার্কিন বাহিনীর অবরোধ শুরু হওয়ার কথা। তার আগে এই হুমকি দিল মার্কিন বাহিনী।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.