দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালাতে গিয়ে এক ইসরাইলি সেনা নিহত ও ছয়জন আহত হয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।
লেবাননে নিহত ইসরাইলি সেনার নাম সার্জেন্ট ইদান ফুকস। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হলেও বাকি দুজনের আঘাত গুরুতর নয়।
আইডিএফের বিবৃতিতে বলা হয়, ১৯ বছর বয়সী সার্জেন্ট ইদান ফুকস ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর ৭ম ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লেবাননে নিহত হন। ঘটনার সময় একজন সেনা কর্মকর্তা ও তিনজন সেনা গুরুতরভাবে আহত হন। আর দুই সেনার আঘাত হালকা।
বিবৃতিতে বলা হয়, আহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় আইডিএফ। সেনাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।
ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে। এতে হাজারো মানুষ আবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
সূত্র: ফক্স নিউজ ও আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









