জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ
গর্জনে এগিয়ে, পিছিয়ে অর্জনেজলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ জলবায়ু কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। তবে এ ইস্যুতে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান ধরে রাখলেও বাস্তব ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ও ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে জাতিসংঘের জলবায়ু আলোচনায় সক্...