অনুমোদন মিলল খালিয়াজুড়ি উড়াল সেতু প্রকল্পে
হাওরের বুক চিরে স্বপ্নের সেতুনেত্রকোনার হাওরবেষ্টিত জনপদ খালিয়াজুড়ি—প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা, অথচ যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিনের অবহেলায় পিছিয়ে থাকা একটি উপজেলা। ছয়টি ইউনিয়ন, ৫৪টি ওয়ার্ড ও ৬৮টি গ্রাম নিয়ে গঠিত প্রায় ২৯৭.৬৩ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলায় বসবাস করেন লক্ষাধিক মানুষ। মোট ভোটার প্রায় ৮০ হাজার। ...