মৌলভীবাজারে পাহাড় কেটে রিসোর্ট ব্যবসা
অবৈধ রিসোর্টে চাপা লুট পর্যটনের ‘ইজ্জত’সবুজে ঘেরা চা-বাগান, পাহাড়, টিলা আর ঘন বনাঞ্চলের নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মৌলভীবাজার দেশের অন্যতম প্রধান পর্যটন জেলা। তবে পর্যটন উন্নয়নের আড়ালে জেলাজুড়ে চলছে প্রকৃতি ধ্বংসের বেপরোয়া প্রতিযোগিতা। পাহাড় ও টিলা কেটে নামে-বেনামে গজিয়ে উঠছে একের পর এক অবৈধ রিসোর্ট। বন বিভাগের জমি দখল করে তৈরি করা এসব রিসোর...